বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষেও নেই লিটন, অধিনায়ক জাকের, ফিরলেন সৌম্য

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপে পাওয়া চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে পড়লেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এখনো চোট কাটিয়ে উঠতে না পারায় তাকে ছাড়াই দল গঠন করা হয়েছে। এশিয়া কাপে চোট পাওয়া লিটন এবারও মাঠের বাইরে থাকছেন।

লিটনের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বাজেদুল ইসলাম খান বলেন, ‘লিটন এশিয়া কাপে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। তার বাঁ-পাশের অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং আফগানিস্তান সিরিজে থাকছেন না। চিকিৎসকরা তার উন্নতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন।’

এবারের দলে একমাত্র পরিবর্তন হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার। ৩২ বছর বয়সী এই ব্যাটারকে আফগানিস্তান সিরিজের জন্য যুক্ত করা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!