বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে বললেন রাশেদ খান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন- ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। ’

তিনি আরও লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?’

এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

প্রধান উপদেষ্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে বেশ সমালোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

১০

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১১

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

১২

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

১৩

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১৪

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১৫

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১৬

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১৭

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৮

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৯

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

২০
error: Content is protected !!