বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

বিশ্বব্যাপী শিল্পায়ন ও আধুনিক জীবনযাত্রার কারণে বাড়ছে কার্বণ নির্গমনের হার।বাড়ছে উষ্ণতা। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে উপকূলীয় অঞ্চলে। আজকের আলোচনা জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে।

সুন্দরবন বিশ্ব ঐতিহ্য, বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক গঠনই এমন যে, কোথাও কোথাও ভূভাগ যথেষ্ট ঢালু। খুলনার সুন্দরবনের অবস্থান এমন একটা জায়গায়, যা ত্রিভূজাকৃতির বঙ্গোপসাগরের শীর্ষবিন্দুতে গাঙ্গেয় মোহনায় অবস্থিত। এই গাঙ্গেয় মোহনার মহীঢাল খুব মসৃণভাবে সমুদ্রে নেমে গেছে। এর ফলে আন্দামান সাগরে উৎপন্ন জলঘূর্ণিঝড়গুলোর উত্তরমুখী যাত্রায় মহীঢালের অগভীরতার কারণে জলোচ্ছ্বাস অত্যন্ত উঁচু হয়ে আসে। সাগরের জোয়ারও অপেক্ষাকৃত উঁচু হয়।তাই সাগরের লোনাপানি ঢুকে পড়ে উপকূলভাগে, লবণাক্ত করে তোলে ভূ-অভ্যন্তরের পানিও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই সুন্দরবনের সুন্দরী গাছে ব্যাপক মাত্রায় আগামরা রোগ দেখা দিয়েছে। অনেকে একে মানবসৃষ্ট কারণ হিসেবে উল্লেখ করতে চাইলেও গবেষকরা একে প্রাকৃতিক কারণ হিসেবেই শনাক্ত করেছেন। সুন্দরবনের অন্যান্য গাছও আগামরা ও পাতা কঙ্কালকরণ পোকার আক্রমণের শিকার হচ্ছে। আক্রান্ত হচ্ছে বাইনের বাগানও।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ ইতোমধ্যেই পানির উচ্চতাজনিত কারণে লবণাক্ততার শিকার। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলায় বাড়ছে সাগরের পানির উচ্চতা। প্রতিবছর সমুদ্রপৃষ্ঠ হতে কিঞ্চিত পরিমাণ নীচু হচ্ছে সুন্দরবন। পাশাপাশি বন সন্ত্রাসের কারণে বৃক্ষহীন হচ্ছে সুন্দরবন। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলীয় অঞ্চল। সুন্দরবনের অভ্যন্তরের নদীসমূহে পলি জমা ও অপরিকল্পিত উপকূলীয় বাধের কারণে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ব্যাহত হয়ে ভেঙে যাচ্ছে নদীর বাঁধ, প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ-নদীর পানিপ্রবাহ শুকনো মৌসুমে স্বাভাবিক মাত্রায় থাকে না। ফলে নদীর পানির বিপুল চাপের কারণে সমুদ্রের লোনাপানি যতটুকু এলাকাজুড়ে আটকে থাকার কথা ততটুকু থাকে না, পানি প্রবাহ কম থাকার কারণে সমুদ্রের লোনাপানি স্থলভাগের কাছাকাছি চলে আসে। ফলে লবণাক্ততা বেড়ে যায় দেশের উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়া ও মৎস্য ঘেরে লবণাক্ত পানি উত্তোলনের অসুস্থ প্রতিযোগিতায় ক্ষয়িষ্ণু হচ্ছে মাটি। ২০০৯ সালে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী সাইক্লোন আইলা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলার সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বাঁধ। অথচ সুন্দরবনের ক্ষতিগ্রস্ত বনভূমি পূরণে সেভাবে করা হয়নি সামাজিক বনায়ন বা নির্মিত বাঁধ সুরক্ষায় বাঁধের সাথে সামাজিক বনায়ন করা হয়েছে দায়সারা গোছের। অথচ বহুবছর ধরেই সুন্দরবন আমাদের বাঁচিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব হতে। আগামী দিনে দুর্যোগ ঝুঁকি এড়াতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সুন্দরবনের অভ্যন্তরীণ নদীসমূহে ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও সামাজিক বনায়ন সৃষ্টি করে দুর্যোগ মোকাবেলার পূর্ণ প্রস্তুতি এখন সময়ের দাবি।

লেখক: অনলাইন এক্টিভিস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১০

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১১

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১২

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১৩

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৪

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৫

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

১৬

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

১৭

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

১৮

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

১৯

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

২০
error: Content is protected !!