
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি এবং মাসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাসজিদে কুবায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাসজিদে কুবার ইমাম মাওলানা মাহমুদুর রহমানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম ও মাসজিদে কুবার উপদেষ্টা হযরত মাওলানা মো: রজব আলী। বক্তব্য রাখেন মসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা তৈয়ব হাসান, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
প্রসঙ্গত, জি এম নূর ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাঁকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (ধানমন্ডি)-তে ভর্তি করা হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন