বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ পূর্বক মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকাসহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে সুন্দরবনের বাটলু নদীর মুখ থেকে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনরক্ষীরা দুই জেলেকে আটক করেছে। অভিযানের সময় তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৪৫০ কেজি জীবিত কাঁকড়া ও ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত কাঁকড়া ও মাছ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছেন। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১০

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১১

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১২

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৩

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৪

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

১৫

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

১৬

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

১৭

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

১৮

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৯

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

২০
error: Content is protected !!