বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বলেছেন, দীর্ঘ অভিনয়জীবনে তিনি বেশিরভাগ সময় ইতিবাচক ও রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। তবে এখন তিনি খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইচ্ছার কথা জানান তিনি।

পূর্ণিমার ভাষ্য, খলনায়িকা বা ভিলেন ধরনের একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার। এমন একটি চরিত্রে কাজ করতে চান, যাকে দেখে দর্শকের মধ্যে তীব্র ঘৃণার অনুভূতি তৈরি হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তাকে কোনো খলচরিত্রে দেখা যায়নি। নির্মাতারাও হয়তো তাকে এমন চরিত্রের জন্য ভাবেননি। কারণ, দর্শকের কাছে তিনি মূলত রোমান্টিক ও ইতিবাচক চরিত্রের অভিনেত্রী হিসেবেই পরিচিত।

অভিনেত্রীর মতে, দীর্ঘদিন একই ধরনের চরিত্রে অভিনয়ের পর এখন ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সময় এসেছে। তাই প্রচলিত ইমেজের বাইরে গিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তা সাদরে গ্রহণ করবেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছেন পূর্ণিমা। বয়স বাড়লেও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে এখনও তিনি দর্শকের কাছে জনপ্রিয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০