বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও পেলেন গোলের দেখা; করলেন হ্যাটট্রিকও। তার নৈপুণ্যে কাজাখস্তানের কয়রাত আলমাতিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতেছে জাবি আলোনসোর দল। এমবাপ্পের তিন গোল ছাড়াও তালিকায় নাম লেখান এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস।
দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। বিপরীতে টানা দুই ম্যাচ হেরে একেবারে তলানিতে আলমাতি।

আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের হতাশা আর দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে শুরুটা কিছুটা নড়বড়ে ছিল রেয়ালের। প্রথম মিনিটেই গোল হজম করতে বসেছিল তারা; তবে দাস্তানের হেড গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে জমা পড়ায় বেঁচে যায় সফরকারীরা। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে রিয়াল।

২৫তম মিনিটে আসে প্রথম গোল। ডি-বক্সে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে সঠিক নিশানায় বল পাঠান এমবাপ্পে। এটি ছিল চলতি আসরে তার তৃতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে গোল।

বিরতির পরও থেমে থাকেননি তিনি। ৫২তম মিনিটে কোর্তোয়ার লম্বা কিকে অফসাইড ফাঁদ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা। ৭৫তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ৬০-এ, মাত্র ৮৯ ম্যাচে। নতুন মৌসুমে সব মিলিয়ে তার গোল এখন ১৩।

শেষ দিকে ব্যবধান বাড়ায় বাকি দুজন বদলি খেলোয়াড়। ৮৩তম মিনিটে রদ্রিগোর ক্রসে হেড করে গোল করেন কামাভিঙ্গা। যোগ করা সময়ে এমবাপ্পের বদলি গন্সালো গার্সিয়ার পাস থেকে কোনাকুনি শটে জালে বল জড়িয়ে দেন ব্রাহিম দিয়াস।

শুরুতে সুযোগ হাতছাড়া করলেও পরে আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হ্যাটট্রিক ও সতীর্থদের সহায়তায় শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!