বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌম্যের বদলি হিসেবে খুলনায় খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। যে কারণে চলমান এনসিএলে আর খেলা হচ্ছে না তার। তাই সৌম্যের বদলি নিয়েছে খুলনা দল।

সৌম্যের বদলি হিসেবে খুলনা দলে ডাক পেয়েছেন শাহরিয়ার সাকিব। তিনি দলটির স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়স ভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব। সবশেষ ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইনপুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন।

উল্লেখ্য, গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া মতেই হচ্ছে এই আসর।

গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলছে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০