বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ অক্টোবর ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামছে বাংলাদেশ, সৌম্য এখনও ঢাকায়

ডেস্ক রিপোর্ট: জীবনে পরিশ্রমের সঙ্গে ভাগ্য সঙ্গে থাকাও জরুরি। সৌম্য সরকার সেই ভাগ্যকে দুষতেই পারেন। আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই ওপেনার। তবে ভিসা জটিলতায় তার খেলা এখন অনিশ্চিত!

আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়। তবে এই ম্যাচের দলে থাকা ক্রিকেটার সৌম্য এখনও ঢাকায়।

এনসিএলের জন্য সিলেটে ছিলেন সৌম্য। গতকাল সিলেট থেকে ঢাকা এসেছিলেন। তবে আরব আমিরাতের ভিসা এখনো হাতে পাননি তিনি। যে কারণে প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সৌম্য। তবে বিসিবি সূত্রে জানা গেছে আজই ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা পাওয়া মাত্রই উড়াল দিবেন আরব আমিরাতে, বাকি প্রস্তুতি নিয়েই রেখেছে বিসিবি।

গত ২৪ সেপ্টেম্বর সৌম্যের ভিসার জন্য আবেদন করা হয়, তবে সেই ভিসা এখনো পাননি তিনি। আমিরাতের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন আসাই এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই।

গতকাল অধিনায়ক জাকের আলি অনিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!