বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য’র

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও দেশে আটকে থাকা এই ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, ভিসা না পাওয়ায় সৌম্যের আর (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়া হচ্ছে না। আগামীকাল (রোববার) শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য।

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয় ২৫ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ বাদে (২ অক্টোবর থেকে) আমিরাতেই আফগানিস্তানের সঙ্গে তাদের সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতেই অবস্থান করছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জাকের আলি অনিকদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে।

এর আগে সৌম্য সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোয় তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো ঘটনা।

এদিকে, ৮ অক্টোবর থেকে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। যার জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডেতে সেভাবে নিয়মিতও নন। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও আছেন ওয়ানডে দলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!