বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন: রাশেদ খান

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।

ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশেদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।

ঐক্যমত কমিশনের মধ্যে দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো; গণভোটের দরকার হতো না।

রাশেদ খান আরও বলেন, আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

১০

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১১

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

১২

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

১৩

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১৪

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১৫

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১৬

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১৭

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৮

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৯

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

২০
error: Content is protected !!