বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিআইজি-মেজর-সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

ডেস্ক রিপোর্ট: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), কখনও সেনা কর্মকর্তা, মেজর এবং সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইলফোন ও পাঁচটি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেয়।

গ্রেপ্তাররা হলেন- লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), বাবুল সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শাজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে এখলাছ মণ্ডল (২৩), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), শরিফুল ইসলামের ছেলে মোহন আহমেদ (১৭), নাগশোষা গ্রামের আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩) এবং টুটুল আলী (১৬)।

সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইলফোন ও ইমো হ্যাকারদের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। তারা দীর্ঘদিন ধরে পুলিশের ডিআইজি, কখনও সেনা কর্মকর্তা, মেজর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা সংস্থা অনেক দিন ধরে তাদের নজরদারিতে রাখে। অবশেষে বৃহস্পতিবার রাতে দুই শতাধিক যৌথবাহিনীর সদস্যদের অভিযানে ওই চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইলফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হাসিবুল্লাহ হাসিব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!