বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মৌতলা বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবির।

সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুর রহমান, কাজী আব্দুর মঈন ময়না, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজের আলী, শেখ হারুন অর রশিদ জয়নাল, কাজী রফিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করে বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের চক্রান্ত কখনো সফল হতে দেওয়া হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আজিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!