বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

উপকূলীয় প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মজিদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ এবং অধ্যাপক মহসিন আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আমরা ও বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছিলাম। তবে ছাত্র-জনতার আত্মত্যাগ, বিশেষ করে শিক্ষার্থীদের রক্তদান ও জীবন উৎসর্গের মধ্য দিয়েই ৫ আগস্টের বিপ্লব চূড়ান্ত সফলতা অর্জন করে। এ বিপ্লব কোনো একক দলের নয়; এটি ছাত্র-জনতা ও দেশের মানুষের সম্মিলিত আন্দোলনের ফল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১১

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১২

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১৩

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৪

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৫

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৬

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৭

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৮

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৯

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

২০
error: Content is protected !!