বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খুলনার পাইকগাছায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার বিকেলে পাইকগাছা শহীদ মিনার চত্বর থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সরদার ফারুক হোসেন, বেনজির আহমেদ লাল ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব সরদার ইমরান হোসেন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম এবং উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান।

মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০