বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে।

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে, ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, জিম্বাবুয়ে ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচটি হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে। এরপর ১৯ নভেম্বর একই মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ শেষে বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ নভেম্বর হবে ফাইনাল।

এর আগে শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাণহানির ঘটনায় তারা এই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। এসিবির বিবৃতিতে বলা হয়, হামলায় উরগুন জেলার তিন ক্রিকেটার; কবির, সিবঘাতুল্লাহ ও হারুনসহ মোট আটজন নিহত এবং সাতজন আহত হন। নিহতরা স্থানীয় একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হন।

ঘটনাটির নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আফগান টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানও সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!