বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ হারালেন ঘেরমালিক

সুলতান শাহাজান, শ্যামনগর: অন্যের জমি হারি নিয়ে মাছের ঘেরে সবজি চাষ করেছিলেন রথীন্দ্রনাথ রপ্তান (৫২)। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। অসাবধানতাবশত সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রথীন্দ্রনাথ একই গ্রামের মৃত শচীন্দ্রনাথ রপ্তানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রথীন্দ্রনাথ রপ্তান বাড়ির সামনের একটি ঘেরের বেড়িতে বিভিন্ন সবজি চাষ করেন। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় সম্প্রতি তিনি চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বৃহস্পতিবার বিকালে রথীন্দ্রনাথ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার স্ত্রী তাকে খুঁজতে বের হন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার স্ত্রী তাকে ঘেরের পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তার স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন তার মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১০

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১১

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১২

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৩

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৬

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৭

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

১৮

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

১৯

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705