বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার শাকিবের নায়িকা হতে ২৮ লাখ রুপি নিচ্ছেন ইধিকা!

ডেস্ক রিপোর্ট: আগামী ঈদ-উল-ফিতরের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এই সিনেমার নায়কের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। সেই তালিকায় প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া থেকে হানিয়া আমিরের নামের গুঞ্জন ছাড়ানো হলেও শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ঠ সূত্রে দেশের এক গণমাধ্যমের খবর, ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিক আছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৫ লাখ রুপির অংশ দেওয়া হয়েছে।

তবে প্রযোজনা সংস্থার আরও একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, ২৮ লাখ রুপি নয়, ১০ লাখ রুপিতে কাজ করছেন ঈধিকা।

‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম দুই বাংলায় ছড়িয়ে পড়ে। সিনেমাটি শুধু ব্যবসায়িকভাবে সফলই হয়নি, ইধিকার অবস্থানও নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর তিনি টলিউডে একদা সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকার কাতারে উঠে আসেন।

‘প্রিয়তমা’র সাফল্যের পর টলিউড সুপারস্টার দেব-এর বিপরীতে অভিনয়ের সুযোগ পান ইধিকা। সেটিও দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক দিক থেকে সফল হয়। এরপর ইধিকা আবার ঢালিউডে ফিরে আসেন, শাকিবের সঙ্গে কাজ করেন ‘বরবাদ’ সিনেমাতে।

‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার অ্যান্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে — যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমার পরিচালক হলেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০