বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানদের ফলো অন শঙ্কায় রেখে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সকালে আফগানিস্তানের বোলাররা করলেন দারুণ কিছু। কেবল ২০ রান তুলতেই বাংলাদেশকে অলআউট করে তারা।
এরপর ব্যাটিংয়ে নেমে আফগানরা করতে পারলো না তেমন কিছুই। শুরুতে এবাদত হোসেন-শরিফুল ইসলামদের পেস ও পরে স্পিনারদের সামনে তারা থাকলেন অসহায়। ফলো অনের শঙ্কায় থেকেই চা বিরতিতে গেছে সফরকারীরা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। দ্বিতীয় দিনের চা বিরতি অবধি স্বাগতিকদের চেয়ে আফগানিস্তান পিছিয়ে আছে ২৩৮ রানে। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখন অবধি ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে আফগানরা।

৫ উইকেট হারিয়ে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দুজনেই ছিলেন হাফ সেঞ্চুরির কাছাকাছি। কিন্তু কেউই করতে পারেননি সেটি।

প্রথমে আউট হন মিরাজ। ৮ চারে ৮০ বলে ৪৮ রান করে আউট হন তিনি। ইয়ামিন আহমেদ জাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে আমির হামজা হোতাকের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। এরপরের লড়াইটা ছিল মুশফিকুর রহিমের জন্য।

কিন্তু এই ব্যাটারও পারেননি টিকে থাকতে। তার ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে আউট হয়ে যান নিজাত মাসুদের বলে। ৪ চারে ৭৬ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

মুশফিকের বিদায়ের পর বাংলাদেশের অলআউট হওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার। টেল-এন্ডাররা বেশিক্ষণ থাকতেও পারেননি। ৭ বলে ২ রান করে তাসকিন আহমেদ ও ১১ বলে ৬ রান করে শরিফুল কিছুক্ষণ চেষ্টা করেন।

কিন্তু দ্বিতীয় দিনে ২০ রানের ভেতরই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। আফগানিস্তানের পক্ষে ১৬ ওভারে ২ মেডেনসহ ৭৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন মাসুদ। ১৬৭তম বোলার ও আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকেই ফাইফার নেওয়ার কীর্তি গড়েন তিনি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি আফগানিস্তান। শুরুতে ইবারিহম জাদরানের ক্যাচ অবশ্য ছেড়েছিলেন লিটন দাস। কিন্তু জীবন পেয়েও তিনি ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। ১৭ বলে ৬ রান করে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটনের হাতেই ক্যাচ দেন ইবরাহিম।

আরেক উদ্বোধনী ব্যাটার আব্দুল মালিককে আউট করেন এবাদত হোসেন। তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ১৭ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। রহমত শাহকেও ফেরান এবাদত। শর্ট বলে শট খেলতে গিয়ে মিডউইকেটে দাঁড়ানো তাসকিনের হাতে ক্যাচ দেন তিনি। ১৮ বলে করেন ৯ রান।

আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শহিদীকে আবার আউট করেন শরিফুল। ১৬ বলে ৯ রান করা এই ব্যাটারের ক্যাচ ঝাঁপিয়ে ধরেন মিরাজ। এরপর বেশ ভালো একটা জুটিই গড়েছিলেন নাসির জামাল ও আফসার জাজাই। এবার বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।

৬ চারে ৪৩ বলে ৩৫ রান করা নাসির জামালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। সঙ্গীর বিদায়ের পর জুটির আরেক কাণ্ডারি আফসারও টিকে থাকতে পারেননি। ৬ চারে ৪০ বলে ৩৬ রান করে এবাদতের বলে শরিফুলের হাতে ক্যাচ দেন তিনি। আমির হামজাকে আউট করে নিজের চতুর্থ শিকার করেন এবাদত।

উইকেট পেয়েছেন তাইজুল ইসলামও। তিন বলে কোনো রান করার আগেই ইয়ামিন আহমেদজাই স্টাম্পিং হন। এখন আফগানদের হয়ে লড়ছেন করিম জানাত ও নিজাত মাসুদ। ৩৬ বলে ২১ রান করে জানাত ও ১১ বলে কোনো রান না করে অপরাজিত আছেন মাসুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!