বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতে বাড়ি ফেরেননি মোটরসাইকেল চালক অহিদ, সকালে মরদেহ উদ্ধার!

ডেস্ক রিপোর্ট: ভাড়ায় মোটরসাইকেল চালাতেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে অহিদ মোড়ল। বুধবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে পাটকেলঘাটা থানার চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।

ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে।

স্থানীয় মাহমুদুল ইসলাম জানান, বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ভোরে স্থানীয়রা চারা বটতলা এলাকায় একটি মরদেহ পড়তে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশি দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১০

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১১

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১২

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৩

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৪

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৬

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৭

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৮

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৯

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

২০
error: Content is protected !!