বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে কাজী আলাউদ্দিন গ্রুপ ও ডা. শহিদুল আলম গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে তাদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে গোটা কালিগঞ্জে চরম আতংক দেখা দেয়।

এসময় মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের নেতা-কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে ঘোষিত কাজী আলাউদ্দীনের নেতৃত্বে তার নেতাকর্মী সমর্থকরা কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়ে তাদের পূর্ব ঘোষিত গণমিছিলের কর্মসূচি পালন করে। গণমিছিল শেষে কালিগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, এমন অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসেন না, যারা জনগণের খোঁজখবর নেন না, আন্দোলন সংগ্রামেও অংশগ্রহণ করেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতা কর্মীদের ছেড়ে যায়নি। এ কারণে তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।

আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটি তারেক রহমানকে উপহার দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এদিকে, মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকদের দাবি, কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ায় এ আসনে ধানের শীষ নিশ্চিত পরাজয় বরণ করবে। তারা কাজীর আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, গত দুই নভেম্বর বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে উত্তাল হয়ে উঠেছে কালিগঞ্জ। মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলেমর সমর্থকরা লাগাতার অবরোধ, হরতাল, বিক্ষোভ, মানববন্ধন ও কালো পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

দাবি না মানলে তারা ঢাকায় গিয়ে বিএনপি’র কার্যালয় ও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে দু’গ্রুপের কর্মসূচির কারণে সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে, ডা. শহিদুল আলমের গ্রুপের কালো পতাকা মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে চারজনকে আটকের খবর পাওয়া গেছে। জব্দ করা হয়েছে তাদের চারটি পিকআপ, বিপুল পরিমাণে লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার গুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০