বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষ্ণনগরে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

রিজাউল করিম: কালিগঞ্জের কৃষ্ণনগরে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এই গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

এ সময় তিনি বলেন, আমি যখন প্রথম এমপি হয়েছিলাম, কৃষ্ণনগর ইউনিয়নের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল। আমি আবারো ওয়াদা করছি এমপি নির্বাচিত হলে কৃষ্ণনগরের রূপ পাল্টে দেব। আমার বিশ্বাস এই কৃষ্ণনগরের মানুষই আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াছিন আলী, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান, মৌতলা ইউনিয়ন যুবদলের শাহাদাৎ হোসেন, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!