বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কোয়াডে ফেরার পরদিনই আর্জেন্টাইন তারকার দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: কার্ডজনিত কারণে গত মাসের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের দলে তিনি ফিরেছিলেন। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই চোটের কারণে ছিটকে গেছেন এনজো। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।

আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন, ‘চার মাস আগে আমি ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম, সাম্প্রতিক সময়ে সেটি আরও বেড়েছে মনে হচ্ছে। আবারও হাঁটুতে ব্যথা অনুভূত হওয়ায় আমি মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেছি। সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এনজো পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি বলে উল্লেখ করেছে ইএসপিএন।

এদিকে, আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার জন্য তিনদিন আগে স্কোয়াড ঘোষণা করেছিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। সেই দলে ছিলেন এনজো ফার্নান্দেজও। কিন্তু টানা দুই উইন্ডোতে যে তার খেলা হচ্ছে এটা নিশ্চিত হয়ে গেছে। বর্তমানে হাঁটুর ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন এনজো, ‘গত সপ্তাহে আমি অনেক ব্যথায় কাতরাচ্ছিলাম, যা সবাই জানে। পুনর্বাসনের মাধ্যমে শতভাগ ফিট হয়ে সতীর্থদের সঙ্গে দলে যোগ দিতে পারব বলে আমি প্রত্যাশা করছি।’

আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচে এই তারকার অনুপস্থিতি না ভোগালেও, তাকে ফিট হিসেবে পাওয়া চেলসির জন্য গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদী সমস্যায় না পড়তে আপাতত চোট পুনর্বাসনকে প্রাধান্য দিচ্ছেন এনজো, ‘সূচিতে অনেক বেশি ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌসুম শেষদিকে আগাচ্ছে। তাই মনে করছি এখানে একটু থেমে (বিশ্রাম নিয়ে) বাকিটা মেডিক্যাল বিভাগের হাতে ছেড়ে দিই। আমার হাঁটুর জন্য এখন সবচেয়ে উপযোগী হবে দুই সপ্তাহের বিশ্রাম।’

চলতি বছরের সর্বশেষ ফিফা উইন্ডোতে কেবল অ্যাঙ্গোলার সঙ্গে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর কোনো ম্যাচ না থাকায় তার আগে স্কালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার। তবে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের অভিজ্ঞরা দলে আছেন।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০