বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে একাট্টা বিএনপি, যৌথসভায় কর্মপরিকল্পনা গ্রহণ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বরসা রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে জনসংযোগ বৃদ্ধি, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

সভা শেষে ড. মনিরুজ্জামান দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ নির্বাচনে শুধু একজন প্রার্থীর নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই শ্যামনগরের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে।

যৌথ সভায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর সদ্দার, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতা আবেদ আলী, রমজান নগর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সবুর, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান বাবু, আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান মিঠু, আব্দুর রব বাপ্পি, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আজু মোল্যা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টারর মজনু এলাহি, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন খাতুন সুমী, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতিমা নাসরিন পলি, উপজেলা তাতী দলের আহবায়ক ডা. আব্দুল হালিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, আরেফিন সিদ্দিকী, মেহেদী হাসান সানি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!