বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আর নেই, রাষ্ট্রীয় মর্যাদা দাফন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার বাদ জোহর দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান ও কালিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

পরে জানাজা শেষে দেয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজুমুল ইসলাম বাবু, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম গোলাম রহমান, জামায়াত নেতা হাফেজ খায়রুল আলমসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভারতে প্রশিক্ষণ নিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে সাতক্ষীরার কালিগঞ্জ দুদলি, জিরণগাছা ও কুলিয়াসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি দু’বার নির্বাচিত ইউপি সদস্য, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন ও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!