বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। লাশটি একজন পুরুষের। নিহতের মুখে লম্বা দাড়ি রয়েছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী খণ্ড-বিখণ্ড লাশটি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর লাশ মেলার বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার রেখে যাওয়া নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।

পরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে কথা হলে জানা যায়, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা অবস্থায় ছিল লাশটি, এখনো সেগুলোর সংখ্যা গণনা করা সম্ভব হয়নি।

ডিসি মাসুদ বলেন, লাশটির মোট কতটি অংশ উদ্ধার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে নিহত একজন পুরুষ। তার মুখমণ্ডলে লম্বা দাড়ি আছে।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১০

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২০