বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গণমিছিল

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শ্যামনগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ শ্যামনগর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেসি কমপ্লেক্স চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা।

এসময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মনিরুজ্জামানকে জয়যুক্ত করার আহবান জানানো হয়।

এদিকে, গণমিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুনে উপজেলা সদরজুড়ে তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস। সেই সাথে বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০