বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার সং-ঘ-র্ষে নি-হ-ত ৪

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার ও আবদুস সালামের স্ত্রী সাদিয়া। নিহতরা সবাই একে অপরের জা।

জানা গেছে, এ ঘটনায় অটোরিকশাচালক ও এক শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলো। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর দিনাজপুর দশমাইল মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ব্যারিকেট দিয়ে রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!