বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জ কলেজের শিক্ষকদের সাথে বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামানের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষকরা স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় ড. মোঃ মনিরুজ্জামান মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দেন।

তিনি বলেন, একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও কলেজের অধ্যক্ষসহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০