বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ নভেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির ডেলিগেট মনোনয়ন সম্পন্ন

oplus_18

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার আসন্ন নির্বাচন উপলক্ষে উপজেলা ভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরার পলাশপোল হাইস্কুলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ এমাদুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, মোঃ এজাজউদ্দীন, মমিনুর রহমান মুকুল, মোঃ হাবিবুর রহমান, মোঃ আশরাফুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল্লাহ, আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু, এএসএম আব্দুল করিম, মোঃ আসাদুর রহমান, মোঃ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, পলাশ কুমার সরকার, মনোরঞ্জন মন্ডল, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে নীরব থাকলে চলবে না; জাতীয় স্বার্থে তাদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে। শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায়ভিত্তিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার কোন বিকল্প নেই।

সভায় বক্তারা উপজেলাভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে জেলার সামগ্রিক শিক্ষা-উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আব্দুল মালেক গাজী, মোঃ আব্দুল্লাহ ও মোঃ আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আবু অহিদ বাবলু ও এএসএম শাহিনুর রহমান এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে মোঃ নজিবুল ইসলাম, কানিজ ফাতেমা ও মোঃ মফিজুল ইসলামকে ভোটের মাধ্যমে ডেলিগেট নির্বাচিত করা হয়। এতে সাতক্ষীরা সদর উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এছাড়া সমিতির সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ পদাধিকার বলে ডেলিগেট মনোনীত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705