বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ নভেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না- এমনটি ভাবার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। যদিও দলটির নেতারা বিভিন্ন সময়ে বলে আসছেন, তিনি শিগগির দেশে ফিরবেন। এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

তবে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে—এমনটি মনে করছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব উল্লেখ করে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, উনি খুবই অসুস্থ। এ মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি (বিএনপি) যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!