বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে নেটজ বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা বারসিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে।

ওরিয়েন্টেশনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত সংকট, টেকসই উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের কৃষ্ণ ব্যানার্জী, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, এরিয়া ম্যানেজার রোকসানা পারভীন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর রাশিদুল হাসান।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে উপকূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে। তাঁদের অধিকার, সমস্যা ও বাস্তবতা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলে নীতি–নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সম্ভব হবে এবং টেকসই সমাধানের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

শেষে প্রশ্নোত্তর পর্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!