বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৪র্থ দিনের মতো পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে এই কর্মসূচিতে অংশ নেন কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউএ সমন্বয় পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহানারা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমল কুমার পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা, অন্তরা আফরোজ, এফডব্লিউএ সাহানাজ পারভীন, খাদিজাতুল কুবরা প্রমুখ।

তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বৈষম্যের শিকার হচ্ছে। এতে কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে আমরা বছরের পর বছর কাজ করছি। কিন্তু পদোন্নতির সুযোগ নেই, বেতন কাঠামোও যুগোপযোগী হয়নি। আমাদের ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

সাধারণ সম্পাদক শাহানারা খাতুন বলেন, নিয়োগবিধি বাস্তবায়ন আমাদের মৌলিক দাবি। এটি দ্রুত কার্যকর না হলে মাঠপর্যায়ের কাজ ব্যাহত হতে পারে।

সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন বলেন, ১৪টি ইউনিয়নের কর্মীরা আন্দোলনে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!