বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইএলটি-২০ খেলতে দুবাইয়ে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএলটি-২০- এর নতুন আসর। এবারের মৌসুমে অংশ নিচ্ছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। তাদেরই একজন পেসার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যেই দেশ ছেড়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে।

শনিবার রাতে আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি জানিয়েছেন মোস্তাফিজ। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’

এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ তাদের নিজ নিজ দলে যোগ দিয়েছেন। সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, তাসকিন আছেন শারজা ওয়ারিয়র্সে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবসময়ই চাহিদাসম্পন্ন খেলোয়াড় হিসেবে পরিচিত মোস্তাফিজ। চলতি মৌসুমে দুবাই ক্যাপিটালস তাকে সরাসরি দলে নিলেও পরবর্তীতে তাকে বাদ দেয়। পরে দলের প্রয়োজনীয়তায় আবারও বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভেড়ায় ক্যাপিটালস শিবির। এই প্রথমবারের মতো আইএলটি-২০তে দেখা যাবে কাটার মাস্টারকে।

ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজের অনুপস্থিতিতে খেলতে নেমে জয়ও পায়নি দল। আগামীকাল গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্যাপিটালসরা। সেখানে মোস্তাফিজকে পাওয়া গেলে বল হাতে দলের শক্তি বাড়বে বলেই আশা সমর্থকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০