বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিপাড়ায় জামায়াতের মহিলা সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ইসলাম নারী জাতিকে বিশেষ মর্যাদা দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের মোসলেমা একাডেমি মাঠে সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোনশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ২নং ওয়ার্ড মহিলা জামায়াতের সভাপতি শফিকুল ইসলাস, সেক্রেটারি বেলাল হোসেন, ২নং ওয়ার্ড মহিলা জামায়াতের সভানেত্রী তাহারিমা খাতুন, সেক্রেটারি খাদিজা খাতুন, শহর কর্মপরিষদ সদস্য হাসিনা বেগম, তানজিলা জামান, তাহেরুন, ২নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমরা এমন এক সংগ্রামে লিপ্ত রয়েছি, যার মাধ্যমে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। কোন ক্ষেত্রে জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার ও অপরাধ প্রবণতা থাকবে না। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোন হানাহানী ও বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই সমান আইনের আশ্রয় গ্রহণের সুযোগ লাভ করবেন। দেশ অপশাসন- দুঃশাসন মুক্ত হবে। তিনি সেই শান্তির সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!