
কয়রা (খুলনা) প্রতিনিধি: বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তি মন্ডল, অদম্য নারী ডা. মহসিনা রহমান, মানষী মন্ডল, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবার নয়, এটি সামাজিক উন্নয়নের বড় বাধা। বেগম রোকেয়া দেশ-সমাজে নারীর শিক্ষা, অধিকার ও মুক্তির যে আলো প্রজ্বলিত করেছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। সমাজকে এগিয়ে নিতে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
আলোচনা শেষে সমাজে বিশেষ অবদান রাখায় ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।


মন্তব্য করুন