বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ ডিসেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: বিবিসি মিডিয়া অ্যাকশনের উদ্যোগে সাতক্ষীরায় কর্মরত গণমাধ্যম কর্মীদের ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ইউরোপীয়ান কমিশনের অর্থায়নে এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর ইফেকটিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (ফ্রিড) প্রকল্পের আওতায় সাতক্ষীরার একটি রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে জনস্বার্থ সাংবাদিকতার মূল দর্শন, স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী জনস্বার্থ সাংবাদিকতার দর্শন, পাঠকের প্রয়োজন ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে সংবাদ তৈরির বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারণা দেন।

মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার কামাল হোসেন ডিজিটাল মিডিয়া লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন—এই তিন ধরনের ভ্রান্ত বা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরণ ও প্রতিরোধ কৌশল, ফিশিং লিংকের ঝুঁকি এবং অনলাইন সুরক্ষার গাইডলাইন নিয়ে ধারণা দেন।

এ ছাড়া সোহানা পারভীন নীতিগত ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা, সৃজনশীল গল্প বলা এবং ফিল্ড রিপোর্টিংয়ের কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর কর্মকর্তা ফাহাদ বিন সিদ্দিকী তুলে ধরেন মতপ্রকাশের স্বাধীনতা ও সম্পর্কিত আইনগতবিষয়গুলো।

বুধবার (১০ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে নূর সিদ্দিকী বলেন, জনস্বার্থ সাংবাদিকতা হলো সেই সাংবাদিকতা, যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। জনগণের ক্ষুদ্রতম প্রয়োজনকেও গুরুত্ব দিয়ে সংবাদ উপস্থাপন করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।

প্রশিক্ষণে সংবাদপত্র, অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশনে কর্মরত ২২ গণমাধ্যমকর্মী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!