বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধ্বংসের পথে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিচিহ্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটার ভবনটি। ভবনটির ভিতরে প্রবেশ করতেই গায়ের লোম শিউরে ওঠে, যেন চারপাশ থেকে বোবা কান্না ভেসে আসে কানে। ভবনটির চারিদিকে ইট বালু খসে খসে পড়ছে। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জন্মভিটার আধুনিকায়ন ও সংস্কার এখন সময়ের দাবি।

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, রসায়নবিদ ও শিক্ষাবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

১৮৬১ সালের ২ আগস্ট কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করা এই গুণী মানুষটি শুধু বাংলাদেশ বা ভারত নয়, বিশ্ব বিজ্ঞান ও শিল্পায়নের ইতিহাসে অমর।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। তিনি দেশের প্রথম শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন এবং দেশি শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখেন। তিনি শুধু বিজ্ঞানীই ছিলেন না, শিক্ষাবিদ, দার্শনিক এবং মানবিক মানুষ হিসেবেও বিশ্বখ্যাত।

কিন্তু আজ সেই মানুষটির জন্মভিটা, যেখানে একসময় দেশের ও দেশের বাইরের দর্শনার্থীরা তাঁর প্রতিভা ও গুণের সাক্ষী হতে ভিড় করতো, এখন পরিত্যক্ত, জরাজীর্ণ এবং ধ্বংসের মুখে।

ছাদ ঝুঁকিপূর্ণ, দেয়ালে ফাটলসহ ছিন্নমুণ্ডা অবস্থায় ইতিহাসের এই অমূল্য স্মৃতি যেন দিনে দিনে মাটির সঙ্গে মিশে যাচ্ছে।

পাইকগাছা সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মো. মোমিন উদ্দীন বলেন, গুণী মানুষের কদর না করলে সেখানে আর গুণী জন্মায় না। পিসি রায় আমাদের গর্ব। তাঁর স্মৃতি সারা বিশ্বের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের।

স্থানীয় অমিত দেবনাথ বলেন, স্মৃতিচিহ্নটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হলে পাইকগাছার অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা বিপুলভাবে বৃদ্ধি পাবে। এটি শুধু স্থানীয় নয়, জাতীয় গর্বের বিষয়।

দর্শনার্থী রিয়াদ মাহমুদ জানান, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর বাড়ি দেখতে এসেছি। কিন্তু এটি পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কার হলে এটি সত্যিকারের দর্শনীয় স্থান হয়ে উঠবে।

বীর মুক্তিযোদ্ধা এফ.এম. অজিয়ার রহমান বলেন, পিসি রায় ছিলেন এক অসাধারণ মানবিক গুণের অধিকারী। তিনি নিজেই বিদেশি অতিথিদের সাহায্য করতেন। এমন মহান মানুষের স্মৃতি সংরক্ষণ আমাদের কর্তব্য। বর্তমানে শুধু সদর মহল কিছুটা সংস্কার করা হয়েছে। অন্দর মহল, ছাদ, পিলার, দরজা-জানালা প্রায় ধ্বংসপ্রায়।

কেয়ারটেকার তপন কুমার দত্ত জানান, দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক এই বাড়ি দেখার জন্য আসেন, তবে কার্যকর সংস্কারের জন্য বড় বাজেট প্রয়োজন।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, এই জন্মভিটা প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সুন্দরবন ভ্রমণের পথে অনেক পর্যটক এটি দেখতে আসেন। যদি এটি আধুনিকায়ন ও সংস্কার করা যায়, এটি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০