বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে।
তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ জুন) একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে সেচ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। সোলারের খুঁটির উচ্চতা বাড়াতে বলেছেন। এতে করে খুঁটির নিচেও ফসল হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। হাওরে কিছু সেড বানানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে এবং সরকারি কাজে জমির ব্যবহার কমানোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, আজ একটি আশ্রয়ণ প্রকল্প পাস হয়েছে, আমরা গৃহহীন মানুষের গৃহের ব্যবস্থা করছি, এতে করে দারিদ্র্য কমে আসবে, এসব প্রকল্প আমরা অগ্রাধিকার দিচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের আমদানি রপ্তানি বেড়েছে, রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে, চালের দামও কমছে, মূল্যস্ফীতি কিছুটা নিম্নগামী করার চেষ্টা করবো, জুনে কমে আসবে।

বিদেশি অর্থের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বিদেশি ঋণ ও সহায়তা ৫০ বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। এগুলো প্রকল্পে ব্যবহার করতে পারলে রিজার্ভের কাজে লাগবে এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে।

একনেক সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০