বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ডিসেম্বর ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঝিনাইদহ-৪ আসনের

ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নেরও ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসন-যেটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত-এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।

রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি, তা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।
তিনি বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।

আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজ বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম ও কাজ করে যাব।
ইতোমধ্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

১০

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১১

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

১২

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

১৩

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১৪

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১৫

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১৬

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

১৭

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

১৮

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

১৯

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

২০
error: Content is protected !!