The Editors
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সদ্য প্রসূত সন্তান উদ্ধার

Oplus_131072

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সদ্য প্রসূত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ের তিনতলা ভবনের পাশ থেকে প্রচণ্ড শীতের মধ্যে ওই নারীসহ তার সন্তানকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে প্রচণ্ড শীতে সদ্য প্রসূত সন্তানকে নিয়ে ওই নারীকে ভবনের পাশে বসে থাকতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে ইউএনও’র নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে সদ্য প্রসূত নবজাতকসহ তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে গিয়ে প্রসূতি ও নবজাতকের খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী জানান, মা এবং শিশু দুজনেই ভালো আছে। তাদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন যাবত নলতা হাটবাজারসহ রাস্তার পাশে ঘুরে বেড়াতেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী জানান, তার কাছে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়া গেছে। সে অনুযায়ী তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705