বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

স্পোর্টস ডেস্ক: আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার জেরে এমন হুমকি দিয়েছে তারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে এক হিন্দু কারখানা শ্রমিক দীপ চন্দ্র দাসকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। তবে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা মেলেনি। কয়েকদিন পর ২৪ ডিসেম্বর রাজবাড়িতে আরেক হিন্দু ধর্মাবলম্বী অমৃত মন্ডলকে চাঁদাবাজির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

যদিও মুস্তাফিজ কলকাতার হয়ে ঠিক কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

তবে আইপিএলের পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন- আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজে খেলেই আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!