বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. শফিকুর রহমানের সম্পদ দেড় কোটি টাকার, নগদ আছে ৬০ লাখ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদ দেড় কোটি টাকার। হাতে নগদ আছে ৬০ লাখ টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি এমন তথ্য দিয়েছেন।

ঢাকা-১৫ আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

হফলনামায় বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের বাবা মো. আবরু মিয়া, মাতা খাতিবুন্নেছা, বাসা-১৭, রোড়-২, পপুলার হাউজিং-১. বড়বাদ. মিরপুর।
কোনো ঋণ নেই। আয় রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা। আয় তিন লাখ ৬০ হাজার টাকা।

আয়কর দিয়েছে ৩০ হাজার টাকা। হলফনামায় আরও বলা হয়েছে, স্ত্রীর কোনো আয় নেই। তিন সন্তানের সবাইর আয় রয়েছে। সালওয়া সাফীর সম্পদ ৫ লাখ টাকা।

আয়কর দেননি। সাবরীন রাদী আয় ২৫ হাজার ১৭৯ টাকা। সম্পদের পরিমাণ ১৭ লাখ ৭৫ হাজার ১৭৯ টাকা। আয়কর দিয়েছে ৩ হাজার ৭৯৯ টাকা। রাফাত সাদিকের আয় ৬৬ হাজার ৬৬৭ টাকা, সম্পদ ৩০ হাজার টাকার, আয়কর দেননি।

শফিকুর রহমানের বিদেশে কোনো সম্পদ নেই। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি আছে ২১৭ শতক, মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা; অকৃষি জমি ১৩ শতক, মূল্য দুই লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকা; ১১ দশমিক ৭৭ শতকের একটি আবাসিক ভবন আছে, যেখানে ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে, মূল্য ধরা হয়েছে ২৭ লাখ টাকা। কৃষিখাত থেকে তার আয় তিন লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ৬০ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে জামায়াতের আমিরের হাতে নগদ আছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। ব্যাংকে আছে ৪ লাখ ৯০ হাজার ২৬৩ টাকা। বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার, মোটরযান আছে চার লাখ ৫০ হাজার টাকার, আগ্নেয়াস্ত্র নেই, আসবাবপত্র আছে দুই লাখ ৪০ হাজার টাকার ও অলঙ্কার আছে এক লাখ টাকার। স্ত্রী আমেনা বেগম গৃহিণী, তার কোনো অর্থ সম্পদ নেই।

শফিকুর রহমানের নামে ৩৪টি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০