
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে খাদ্য নিরাপত্তা পরিষেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি বেসরকারি পরিষেবা প্রদানকারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংগঠন সুশীলন এর উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
‘সংকটগ্রস্ত মানুষের জীবন উন্নত করার প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, জনপ্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সফুরা খাতুন। এসময় অন্যান্যের মধ্যে সুশীলনের উপজেলা ম্যানেজার সাজ্জাদুল ইসলাম সাজু, কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজিবসহ উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খাদ্য নিরাপত্তা পরিষেবার জন্য রেফারেল প্রক্রিয়া জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৃষকদের জৈব সার ব্যবহারে আগ্রহী করাসহ কীটনাশক ব্যবহারের মাত্রা কমিয়ে আনার পাশাপাশি নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

মন্তব্য করুন