বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ জানুয়ারি ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪: ড. মনিরকে সমর্থন দিয়ে সরে দাড়ানোর ঘোষণা মাস্টার আব্দুল ওয়াহেদের

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: দলীয় প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে সমর্থন দিয়ে সরে দাড়ানোর ঘোষণা দিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

শুক্রবার (২ জানুয়ারি) শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহেদ দলীয় প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন ব্যক্ত করেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, তিনি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন এবং মনোনয়নপত্রও জমা দেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহার ও বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেন।

মাস্টার আব্দুল ওয়াহেদ আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। একই সঙ্গে তিনি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এদিকে, বিদ্রোহী প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের মতে, এতে নির্বাচনী মাঠে দলীয় শক্তি আরও সুসংহত হবে এবং ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব পড়বে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে এই আসনে দলীয় ঐক্য রক্ষার বিষয়ে কেন্দ্র থেকে আলোচনা চলছিল। অবশেষে বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে সেই প্রচেষ্টা সফল হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!