বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বাস ও মোটরসাইকেলের সং-ঘ-র্ষে এনজিও কর্মী নি-হ-ত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

রানা একসময় তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে দেখেন মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে বিপরীতগামী রানার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

১০

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

লেবাননে নিহত নাহিদের বাড়ি গেলেন এমপি রবিউল বাশার ‎

১২

শ্যামনগরে অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৩

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা

১৪

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

১৫

‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে

১৬

দেবহাটায় ঝড়ে ব্যাপক ক্ষতি

১৭

শ্যামনগরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি, রাজনৈতিক উত্তেজনা

১৮

সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নূর আহম্মদের বিরুদ্ধে সাবেক কাউন্সিলরের মামলা

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইজিবাইক সমিতির নির্বাচন

২০
error: Content is protected !!