বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘সোশ্যাল ব্ল্যাড’ প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন।

বিশেষ বিষয় হলো, এই র‌্যাঙ্কিংয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন। ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে চার ধাপ পেছনে।

বিএনপির মিডিয়া সেল থেকে রোববার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, কনটেন্ট পোস্টের সংখ্যা এবং জনসম্পৃক্ততার (এনগেজমেন্ট) বিচারে তারেক রহমানের অবস্থান বর্তমানে ট্রাম্পের ওপরে। সোশ্যাল ব্ল্যাডের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে ৫৫ লাখ ৭৬ হাজারের বেশি লাইক রয়েছে এবং এর এনগেজমেন্ট বা আলোচনার মাত্রা প্রায় ১৬ লাখ ৪৮ হাজারের উপরে।

চমৎকার পারফরম্যান্সের কারণে সোশ্যাল ব্ল্যাড তার পেজটিকে ‘এ++’ (A++) গ্রেড প্রদান করেছে। গত ১৪ দিনে পেজটিতে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে ৩৯ হাজারেরও বেশি লাইক বাড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে স্বীকৃত।

সোশ্যাল ব্ল্যাডের সংজ্ঞা অনুযায়ী, ফেসবুকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও কন্টেন্ট শেয়ার করা হয়, তাদেরই শীর্ষ ক্রিয়েটরের তালিকায় রাখা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১০

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১১

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১২

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৩

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৪

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৫

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৬

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৭

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

১৮

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

১৯

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

২০
error: Content is protected !!