বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ জানুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০২৫০, সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার

অনলাইন ডেস্ক: প্রায় আড়াই গুণ বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০ হাজার ২৫০ টাকা। বর্তমানে যা ৮ হাজার ২৫০ টাকা। চূড়ান্ত হওয়া বেতন কমিশনের প্রতিবেদনে এ প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন দেড় গুণ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) পে কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে সক্রিয় হয় অন্তর্বর্তী সরকার। আর্থিক খাত সংস্কারের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় নজর দেওয়া হয়। একই সঙ্গে আয়-বৈষম্য কমাতে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে গঠন করা হয় পে কমিশন। প্রায় ছয় মাসের কাজ শেষে তারা বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হচ্ছে ১:৮। পুরো বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। আগামী ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে। এর আগে চলতি জানুয়ারি মাস থেকেই আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!