বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের সাবেক সেটেলমেন্ট অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

 

ডেস্ক রিপোর্ট: ​সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে ভূমির রেকর্ড সংশোধনের অভিযোগে সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপিল অফিসার গাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদক খুলনা সমন্বিত কার্যালয় সূত্র জানায়, গাজী মনিরুজ্জামান শ্যামনগরে কর্মরত থাকাকালে বিভিন্ন মৌজায় আইনের তোয়াক্কা না করে একাধিক অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে ৮০নং ধুমঘাট মৌজার একটি আপিল কেসে নিয়মবহির্ভূতভাবে শুনানি গ্রহণ এবং রায় প্রদান, ​১০৭নং আটুলিয়া মৌজার একটি আপিল কেসে বিধি লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোর্তজা কামাল নামক এক ব্যক্তিকে ২নং আপিলকারী হিসেবে পক্ষভুক্ত করা, ৮১নং হরিনগর মৌজার একাধিক আপিল কেস নিষ্পত্তিতে জাবেদা নকল সরবরাহ রেজিস্টার (সিপি রেজিস্টার) ঘষামাজা, কাটাকাটি ও টেম্পারিং করা এবং ভিন্ন মৌজার আপত্তির দরখাস্তের বিপরীতে সংশ্লিষ্ট মৌজার নকল সরবরাহ দেখিয়ে ভুয়া সিপি নম্বর ব্যবহার করে সরকারের রেকর্ড জালিয়াতি করার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় বর্ণিত ধারায় প্রতারণা, মূল্যবান জামানত জালিয়াতি, জালিয়াতির উদ্দেশ্যে নথি প্রস্তুত এবং ক্ষমতার অপব্যবহারের শাস্তির বিধান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!