বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা জামায়াতের বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই: সাতক্ষীরায় ডা. শফিকুর রহমান

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব/হাবিবুর রহমান সোহাগ/বিলাল হোসেন: আমরা জামায়াত ইসলামের বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে শাসন হবে জনগণের শাসন। এজন্য চিৎকার দিয়ে বলছি আমরা জামায়াত ইসলামের বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। ১৮ কোটি মানুষ যদি দালাল হতে বিপদজনক পজিশনে যায়, আমরাও বিপদজনক পজিশনে পড়ে যাব। তাই ১২ তারিখ প্রথম সিলটি পড়বে হ্যাঁ ভোটে। হ্যাঁ অর্থ আজাদী, না অর্থ গোলামি। আপনারাই বলুন গোলামি না আজাদী। হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।

জামায়াত আমীর বলেন, আল্লাহ সুযোগ দিলে দীনের নির্দেশনায় দেশ চালানো হবে। মুসলমানদের মধ্যেও অনেক মতামত আছে। অনেক কিছু মিলে না। তবে সুযোগ পেলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমি ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে দাড়ানোর জন্য সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহবান জানাচ্ছি।

ডা. শফিক বলেন, বিগত সময়ে সাতক্ষীরার সাথে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। তাই সাতক্ষীরার চারটি আসন ন্যায়, ইনসাফ, জনগণের সরকার ও মদিনার শাসন আমলের সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদের উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করবো। এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করবো। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করবো। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। এই টুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবাণীতে আপনাদের ভোটে সরকার গঠনের সুযোগ আমাদের দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোন অংশ খেয়ে ফেলতে পারবে না। এই দুখী বাংলাদেশের সম্পদ লুট করে কিছু লোক কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। যার ডকুমেন্ট আছে। আর যেটার ডকুমেন্ট নাই সেটার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে জনগণের সম্পদ বের করে আনবো ইনশাল্লাহ। যা পারি যতটুকু পারি কোনো ক্ষমা নেই এই ব্যাপারে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের ব্যাপারে আমাদের কোনো দয়াও নেই, ক্ষমাও নেই। এখানে আমরা কঠোর, এখানে আপোষ নয়। আর ভবিষ্যতের বার্তা হবে এখন থেকেই- যখন এই সরকার শপথ নিবে অতীতে যা করেছে এটা পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবা না। আমরা সম্মানের সাথে সকল পেশার, সকল শ্রেণীর রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের বাঁচার পরিবেশ করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন, তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। কারণ তাদের বেতন কাঠানো চরম বেইনসাফি। ইনসাফ মানে এটা নয় যে সবাইকে সমান দিতে হবে। ইনসাফ মানে সকলকে তার ন্যায্য পাওনা দিতে হবে। আমরা সেটাই করবো।

তিনি বলেন, ১২ তারিখ নির্বাচন। দুইটা ভোট আমরা দেব। সারা বাংলাদেশে ন্যায়ের পক্ষে স্রোত তৈরি হয়েছে। পরিবর্তনের পক্ষে ¯্রােত তৈরি হয়েছে। বস্তা পঁচা রাজনীতি, দুর্নীতি, ফ্যাসিবাদ, জুলুমতন্ত্র, মা-বোনদের বেইজ্জত করার বিপক্ষে স্রোত তৈরি হয়েছে। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে আমরা ইনসাফের সাথে আছি। আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। সংস্কার যারা জানে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি। ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানিয়েছে দিয়েছে তারা ইনসাফের পক্ষে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যুবকদের হাতে আমরা বেকার ভাতা উঠিয়ে দেব না। আমরা মনে করি তাদের হাতে বেকার ভাতা উঠিয়ে দেওয়া মানে তাদের অপমান করা। যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চাই। সেই যুবকদের হাত আমরা দক্ষ নাগরিক, দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র। এরপর তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব। তখন তারা বলবে আমরা গর্বিত নাগরিক।

ভারতকে ইঙ্গিত করে ও আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশীদের আমরা বন্ধু হিসাবে দেখতে চাই। প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কাউকে প্রভু হিসেবে আসতে দেব না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় উল্লেখ করে তিনি বলেন, দুইটা দুষ্টু চক্রের কারণে আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। একটা চাঁদাবাজ, আরেকটা সিন্ডিকেট। আমরা আপনানাদের কথা দিচ্ছি আল্লাহ আমাদের সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজদের হাত শক্ত করে ধরে ফেলবো। তারপর সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।

জনসভায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ১০ দলীয় জোটের প্রার্থী মুহা. ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহা. আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১০

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১২

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৩

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৬

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৭

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১৮

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৯

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705